প্রথম অধ্যায় ১ প্যাটার্ন
প্যাটার্ন হল ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হল গঠণ।
গণিতে প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট উপায়ে কোন কিছু সাজানোর উপায়, পরিবর্ধিত করা বা বিন্যাস করা। প্যাটার্ন যেকোনো গাণিতিক বিশ্লেষণকে সহজতর ও সহজ বোধ্য করে তোলে। শিশুর লাল নীল আলাদা করা, ৫ এর শেষের গুণিতক সংখ্যাটি ০ অথবা ৫, এই গুলোই হল প্যাটার্ন ।
মৌলক সংখ্যাঃ ১ থেকে বড় সেইসব সংখ্যা যার ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন গুণ্নীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যেমনঃ ২,৩, ৫, ৭ ইত্যাদি। ২ হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা।
স্বাভাবিক সংখ্যাঃ ১ থেকে শুরু করে যে কোনো ধনাত্নতক সংখ্যা কেই স্বাভাবিক সংখ্যা বলে.১, ২, ৩, ৪, ৫।, ৬, ৭, ৮, ৯, ইত্যাদি স্বাভাবিক সংখ্যা
ক্রমিক সংখ্যাঃ যেকোনো সংখ্যার সাথে ১ যোগ করলে যে সংখ্যা টি পাওয়া যায় তা হল ওই সংখ্যার পরবর্তি ক্রমিক সংখ্যা। ৫+১=৬
৭+১=৮
ম্যাজিক বর্গ সংখ্যাঃ ম্যাজিক বর্গ সংখ্যাটি হল এমন একটি ছক যার উপর নিচ ও পাশাপাশি ঘর সংখ্যা সমান। এই সংখ্যা গুলি উপর নিচ পাশাপাশি এবং কোনাকুনি যোগ করলে প্রতি ক্ষেত্রে যোগফল একই রকম।
তালিকার নির্দিষ্ট সংখ্যা নির্ণয়ঃ
উদাহরণ ১। তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করঃ ৩, ১০, ১৭, ২৪, ৩১ ..................
সমাধানঃ
তালিকার সংখ্যাগুলি= ৩, ১০, ১৭, ২৪, ৩১
পার্থক্য = ৭ ৭ ৭ ৭
লক্ষ করি, প্রতিবার পার্থক্য ৭ করে বাড়ছে।
অতএব সংখ্যা দুইটি
৩১+৭=৩৮
৩৮+৭=৪৫
উত্তরঃ ৩৮, ৪৫।
উদাহরণ ২। তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করঃ ১, ৪, ৯, ১৬, ২৫ ........................
সমাধানঃ
তালিকার সংখ্যাগুলি= ১, ৪, ৯, ১৬, ২৫,
পার্থক্য = ৩ ৫ ৭ ৯
পার্থক্য = ২ ২ ২
লক্ষ করি প্রতিবার পার্থক্য গুলো দুই করে বাড়ছে।
অতএব, সংখ্যাটি
৯+২=১১
২৫+১১=৩৬
উত্তরঃ ৩৬
উদাহরণ ৩। তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করঃ ১, ৫, ৬, ১১, ১৭, ২৮ .................................
সমাধানঃ
তালিকার সংখ্যাগুলি= ১, ৫, ৬, ১১, ১৭, ২৮,
যোগফল = ৬ ১১ ১৭ ২৮ ৪৫
অতএব সংখ্যাটি
=২৮+১৭
= ৪৫
উত্তরঃ ৪৫
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন